বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

লিজ ট্রাসের প্রতি অনাস্থা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি ক্ষমতাসীন দলের একের পর এক এমপি অনাস্থা প্রকাশ করে চলেছেন। ১২ জনের বেশি এমপি এ তালিকায় নাম লিখিয়েছেন, যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। এমন প্রেক্ষাপটে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দলের গুরুত্বপূর্ণ ১৯২২ কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন লিজ ট্রাস। উপপ্রধানমন্ত্রী থেরেসি কফিও ডাউনিং স্ট্রিটে ছিলেন।

বৃধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগ এবং তেল-গ্যাস আহরণের বিতর্কিত পদ্ধতি ফ্র্যাকিং নিয়ে বিশৃঙ্খল ভোটের পরে ট্রাসের প্রধানমন্ত্রিত্ব নতুন করে চাপের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ভোট না দেওয়া কয়েক ডজন টোরি এমপি ‘যথাযথ শাস্তিমূলক ব্যবস্থার’ সম্মুখীন হবেন।তবে এমন পরিস্থিতিতেও পরিবহনমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান জোর দিয়ে বলেছেন, মন্ত্রিসভা এখনো প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের ওপর আস্থা রেখেছে।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit