রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের (জিই১৫) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে দেশটির নির্বাচন কমিশন। মনোনয়নের দিন হবে ৫ নভেম্বর এবং আগাম ভোট গ্রহণ হবে ১৫ নভেম্বর। নির্বাচনী প্রার্থীদের প্রচারের জন্য ১৪ দিন সময় দেয়া হবে।স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে দেশটির নির্বাচন কমিশনের একটি বিশেষ সভায় সভাপতিত্বকালে নির্বাচন কমিশনের চেয়ারম্যান তান শ্রী আবদুল গনি সাললেহ এ তথ্য জানান।
গত ১০ অক্টোবর, প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব চতুর্দশ সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেন, যা ইয়াং দি-পার্টুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতি পাওয়ার পরপরই কার্যকর হয়।  দেশটির সংবিধান অনুযায়ী, সংসদ বিলুপ্ত ঘোষণার ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটির পেরাক, পাহাং এবং পার্লিসে ১৫তম সাধারণ নির্বাচন একযোগে রাজ্য নির্বাচন করার জন্য তাদের রাজ্য বিধানসভাগুলি ভেঙে দেয়।
অন্যদিকে, দেশটির মেলাকা, জোহর, সাবাহ এবং সারাওয়াক নামে বেশ কয়েকটি রাজ্য বিধানসভা এখনো ভেঙে দেয়া হয়নি কারণ সম্প্রতি রাজ্যগুলোর নির্বাচন হয়েছে।তিনি আশা করেন, নতুন নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে৷ সামনে জনগণ তাদের ভোট দিয়ে এমন সরকার বেছে নেবে, যারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে এবং আগামী ২০২৩ সালের বাজেট বাস্তবায়ন পুনরায় শুরু করার মধ্যদিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।মালয়েশিয়ার ২ কোটি ১০ লাখ ভোটার ২২২ জন আইনপ্রণেতা নির্বাচনের জন্য আগামী মাসে ভোট দেবেন। আর সরকার গঠনের জন্য নির্দিষ্ট দল বা জোটকে ১১২টি আসন জিততে হবে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit