বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জেতার দুই মন্ত্র দিলেন শচীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। তাই জানেন, সেখানকার উইকেটে কীভাবে খেলতে হয়। অস্ট্রেলিয়ার মাঠে যে শুধু বড় শট খেলার চেষ্টা করলে কাজের কাজ হবে না, তা ভাল করেই জানেন শচীন টেন্ডুলকার। তাই রোহিত শর্মারা বিশ্বকাপ খেলতে নামার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখলেন শচীন টেন্ডুলকার।

অস্ট্রেলিয়ার মাঠ অন্যান্য দেশের তুলনায় বড়। তাই সেখানে সিঙ্গলস খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন শচীন। তিনি ইংরেজি এক সংবাদপত্রকে বলেন, “অস্ট্রেলিয়ার মাঠে সহজে বড় শট খেলা যায় না। ব্যাটে ভালভাবে না লাগলে আউট হওয়ার সম্ভাবনা বেশি। তাই যত বেশি সম্ভব দু’রান, তিন রান নেওয়ার কথা ভাবতে হবে। মাঠ বড় হওয়ায় দৌড়ে রান নেওয়ার সুযোগ বেশি থাকে। আমরা তো মেলবোর্নে অনেক সময় দৌড়ে চার রানও নিয়েছি। সব সময় স্কোরবোর্ড সচল রাখতে হবে।”

শুধু বড় মাঠ নয়, অস্ট্রেলিয়ায় ব্যাট করার সময় হাওয়ার দিকেও নজর রাখা উচিত বলে মনে করেন শচীন। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার অনেক মাঠেই সন্ধ্যার দিকে জোরে হাওয়া বয়। ব্যাটারদের খেয়াল রাখতে হবে কোন দিক থেকে কোন দিকে হাওয়া বইছে। হাওয়ার অভিমুখে মারলে বড় শট খেলা অনেক সহজ। বোলারদেরও বল করার সময় খেয়াল রাখতে হবে কোন দিক থেকে হাওয়া আসছে। সেদিকে ব্যাটারদের খেলতে বাধ্য করতে হবে। অস্ট্রেলিয়ায় একটু বুদ্ধি করে খেলতে হবে।”

পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে খেলতে নামবে ভারত। সেখানে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া খুব জরুরি বলে মনে করছেন শচীন। তিনি বলেন, “মেলবোর্নে এক লাখের বেশি দর্শক থাকবে। ওই চিৎকারের মধ্যে রান করতে গেলে ব্যাটারদের মধ্যে বোঝাপড়া খুব দরকার। মেলবোর্নে সতীর্থের কথা শুনতে না পেয়ে রান আউটের ঘটনা অনেক হয়েছে। তাই ক্রিকেটারদের ফোকাস ধরে রাখতে হবে। শুধু খেলার দিকে মন দিতে হবে।”

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit