বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

শান্তকে নিয়ে ভাবনায় পরিবর্তন আনলেন শ্রীরাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে নাজমুল হোসাইন শান্ত যেন এক ধাঁধার নাম। আন্তর্জাতিক মঞ্চে ভালো করার সব উপকরণ তার মধ্যে থাকলেও, এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। অনুশীলনে নেট সেশনে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি। তাই তো তাকে নিয়ে আশায় বুক বাঁধেন জাতীয় দলের যে কোনো নতুন কোচ। 

ব্যতিক্রম নন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামও। শান্তকে অনুশীলনে দেখেই বড়সড় স্বীকৃতি দিয়েছিলেন এ ভারতীয়। বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার সব ধরনের টেম্পারমেন্ট ও ইমপ্যাক্ট রয়েছে শান্তর মধ্যে। 

কিন্তু মূল ম্যাচে তাকে ঠিক সন্তুষ্ট করতে পারেননি শান্ত। তাই পরিবর্তন এসেছে শ্রীরামের ভাবনায়। 

গত অগাস্টে এশিয়া কাপ দিয়েই বাংলাদেশ দলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে শ্রীরামের। সেই আসরের দলে ছিলেন না শান্ত। তাই তখন তাকে দেখার সুযোগ পাননি শ্রীরাম। পরে অনেকটা চমক হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়ে যান ২৪ বছর বয়সী এ টপ অর্ডার ব্যাটার।

দল ঘোষণার পর স্রেফ দুটি অনুশীলন সেশন দেখেই শান্তকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত ঘোষণা করেছিলেন শ্রীরাম। অবশ্য শ্রীরাম একা নন, অনুশীলনে শান্তকে দেখে মুগ্ধ হওয়া কোচদের তালিকাটা বেশ লম্বা। বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সও শান্তকে প্রথমবার দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন। 

তবে এখন পরিস্থিতি বদলেছে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর আরব আমিরাতে দুই ম্যাচ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও স্কোয়াডে ছিলেন শান্ত। আরব আমিরাতে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ত্রিদেশীয় সিরিজে খেলেছেন তিনটি ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ইনিংস সূচনা করেন তিনি। 

এই চার ম্যাচে অবশ্য তেমন কিছুই করতে পারেননি শান্ত। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানের একটি ইনিংস রয়েছে তার। তবে সেই ইনিংসে পুরোপুরি আড়ষ্ট ছিলেন তিনি। হাত খুলে ব্যাট চালানোয় বড্ড অনীহা দেখা গেছে তার মাঝে। বেশ কয়েকবার হাফ-চান্স দিয়ে বেঁচে যাওয়ার পরেও ৩৩ রান করতে খেলেন ২৯টি বল। 

বাকি তিন ইনিংসে নড়বড়ে ব্যাটিংয়ে দশ পেরোলেও সাজঘরে ফিরেছেন ১১, ১২ ও ১২ রানে। শুধু এই চার ম্যাচ নয়, শান্তর পুরো ক্যারিয়ারজুড়েই এমন ধারাবাহিকতার ছাপ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে ১০৩.০৩ স্ট্রাইকরেটে ও ১৮.৫৪ গড়ে করেছেন মাত্র ২০৪ রান। সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। 

তবু এবারের বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে প্রথম পছন্দ হিসেবে শান্তর কথাই মনে হচ্ছে। যার ইঙ্গিত মিলেছে ত্রিদেশীয় সিরিজের তিন ও বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে। অন্যপ্রান্তে সঙ্গী বদলালেও শান্ত খেলেছেন সবকয়টি ম্যাচ। অবশ্য এতে যে শ্রীরামকে খুশি করতে পেরেছেন তিনি- তা কিন্তু নয়। 

বারবার সুযোগ পেয়েও শান্তসহ অন্যদের ব্যর্থতার বিষয়টি মেনে নিয়েছেন শ্রীরামও। আর এটা মেনে নিয়েই শান্তকে শেখার প্রক্রিয়ার মধ্যে থাকতে বলেছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট। তবে শান্তর মধ্যে যে সামর্থ্য রয়েছে- সেটা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে কথা বলেন শ্রীরাম। তিনি বলেন, “এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। তাকে (শান্ত) শেখার প্রক্রিয়ায় থাকতে হবে, নিজেকে বিকশিত করে যেতে হবে। সে ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে।” 

টাইগার টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, “আমার মনে হয়, বিভিন্ন পরিস্থিতিতে সে কীভাবে ব্যাট করে, ভিন্ন ভিন্ন কন্ডিশন ও বোলারদের সে কীভাবে সামলায়, এসব শিখছে সে। আমরা এসব নিয়ে তার সঙ্গে ক্রমাগত কথা বলছি, ফুটেজ দেখানো হচ্ছে, সে কীভাবে উন্নতি করতে পারে। কোচিংয়ের দিক থেকে আমরা এসবই কেবল করতে পারি।” 

উল্লেখ্য, সুপার টুয়েলভের ম্যাচ খেলতে হোবার্ট যাওয়ার আগে ব্রিজবেনে শুক্রবারও অনুশীলন করবেন টাইগাররা।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit