বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

জাকার্তায় আগুনে ধসে পড়ল মসজিদের বিশাল গম্বুজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের বিশাল গম্বুজ বড় ধরনের অগ্নিকাণ্ডের পর ধসে পড়েছে।বুধবার গম্বুজটি সংস্কারের সময় আগুনে ধ্বংস হয়ে যায়। গালফ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে মসজিদের গম্বুজ ভেঙে পড়তে দেখা গেছে। তবে কর্মকর্তারা বলেছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, অগ্নিনির্বাপক কর্মীদের স্থানীয় সময় বুধবার বিকাল ৩টার কিছুক্ষণ পরেই আগুনের বিষয়ে অবগত করা হয়, অন্তত ১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের গম্বুজটি ধসে পড়ার ঠিক আগে থেকেই আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় ইসলামিক সেন্টারের সংস্কারকাজ চলছিল।

অগ্নিকাণ্ড বা পরবর্তী ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, পুলিশ আগুনের কারণ তদন্ত করছে এবং ভবনে কাজ করা ঠিকাদারদের জিজ্ঞাসাবাদ করেছে।

মসজিদ ছাড়াও ইসলামিক সেন্টার কমপ্লেক্সে শিক্ষা, বাণিজ্যিক ও গবেষণার ব্যবস্থা রয়েছে।

প্রায় ২০ বছর আগে সংস্কারের সময় মসজিদের গম্বুজটিতে আগুন লেগেছিল। ২০০২ সালের অক্টোবরে আগুন নেভাতে পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।

সূত্র: এএনআই

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit