বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

রিজার্ভ থেকে দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা বাইডেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানির দাম সহনীয় রাখতে রিজার্ভ থেকে দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। তেল কোম্পানিগুলোকে মজুদ নয়, তেল উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন তিনি। 

তবে বিশ্লেষকরা বলছেন, সংকট নিরসন নয়, মধ্যবর্তী নির্বাচনে জয়ের জন্যই এ ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বাইডেন। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোর কড়া নিষেধাজ্ঞার মুখে পড়ে বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। পাল্টা জবাবে জ্বালানি সরবরাহ ব্যবস্থার লাগাম টেনে ধরে রাশিয়া। এ অবস্থায় শীতকে সামনে রেখে বড় ধরনের বিপদের মুখে পড়েছে ইউরোপের দেশগুলো।

সংকট নিরসনে পশ্চিমাদের ডাকে সাড়া দেয়নি তেলসমৃদ্ধ দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। অনুরোধ রাখেনি সৌদি আরবও। 

এ অবস্থায় রির্জাভ থেকে আবারও তেল বিক্রির ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। এ ধাপে দেড় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

একইসঙ্গে তেল কোম্পানিগুলোকেও তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে নামার আগে মজুদ না করার নির্দেশ দিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে অস্থিরতা দূর করতে নয়, বরং এ ইস্যুকে কাজে লাগিয়ে মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছেন বাইডেন।

জরিপ বলছে, যুক্তরাষ্ট্র একাই প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল ব্যবহার করে। এ অবস্থায় দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০২                                                                                                                                                                                                                

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit