বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

বিজিবি-বিএসএফ মৈত্রী ভলিবল ম্যাচ, বিএসএফ কে হারাল বিজিবি

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতের স্বাধীনতার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পরস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে  মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) বিকেলে লালমিনরহাটের বুড়িমারী কাস্টমস মাঠে  বিএসএফ জলপাইগুড়ি সেক্টর এবং বিজিবি রংপুর সেক্টর এর মধ্য বিজিবি-বিএসএফ মৈত্রী ভলিবল অনুষ্ঠিত হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়,লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্তে কাস্টমস মাঠ ছিল সাজ সাজ রব। প্রস্তুতি নিচ্ছিল দুই দেশেরই সীমান্ত বাহিনী।

একদিকে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ, অপরপক্ষে বাংলাদেশের বিজিবি। দুই দেশেরই সীমান্ত রক্ষীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। মাঠের চার দিকে কানায় কানায় ভরা ছিল বিভিন্ন বয়সী দর্শক। বিজিবি ও বিসএফের মধ্যে মৈত্রী ভলিবল খেলা দেখতে মাঠের চারদিক দিয়ে ভেসে আসছে বাংলাদেশের স্লোগান। স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ।এই প্রতিযোগিতায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হন।মৈত্রী ভলিবল অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা। ৬ বিএসএফ ব্যাটলিয়নের পরিচালক অতুল সৈনী,৪০ বিএসএফে ব্যাটলিয়নের পরিচালক বিভুতি ভুষন কুমার, ৬১ বিজিবি ব্যাটলিয়ানের পরিচালক মীর হাসান শাহরিয়ার মাহমুদ, ৫১ বিজিবি পরিচারকর এএফএম আজমল হাসান খান, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটসহ বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও  উভয় দেশের মানুষের সুসম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য আমরা পরর্বতী প্রতিযোগিতায় যেন উভয় দেশের সাধারন মানুষ খেলা উপভোগ করতে পারে এই বিষয়ে বিজিবি ও বিএসএফ একমত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দুই বিএসএস-বিজিবি একাধিক বার বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে এই সম্পর্ক অটুট রাখাতেই আয়োজিত হল দুই দেশের বাহিনীর মধ্যে ভলিবল ।পরে উভয়ের দেশের খেলোয়ারদের মাঝে প্রধান অতিধি পুরস্কার তুলে দেন।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit