রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩ মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন আরাঘচি ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি

প্রাথমিকের জন্য কেনা হবে ৭৮ কোটি টাকার বই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করতে প্রাথমিক ও গণশিক্ষার জন্য ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য খরচ ধরা হয়েছে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার। 

রাহাত আনোয়ার জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে বলা আছে, মন্ত্রণালয় এবার ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি বই ক্রয় করবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২৪টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে বইগুলো কিনবে। এজন্য ব্যয় হবে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করতে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ১১ কোটি ২০ লাখ ১ হাজার ৪৭৪টি পাঠ্যপুস্তক কেনার অনুমোদন দেয় সরকার। সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের দুটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি এবং বাণিজ্য মন্ত্রণালেয়ের তিনটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ছয়টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৫৫ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit