বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি সম্পর্ক জোরদারে ঢাবিতে গবেষণা ও প্রকাশনা মেলা ২২-২৩ অক্টোবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত আগামী ২২ ও ২৩ অক্টোবর (২০২২) দু’দিনব্যাপী ‘গবেষণা ও প্রকাশনা মেলা’ কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট/গবেষণা সেন্টারের উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনাসমূহ তুলে ধরা হবে। একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই মেলা আয়োজন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৯ অক্টোবর(২০২২) বুধবার দুপুরে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ‘প্রেস ব্রিফিং’-এ মেলার বিস্তারিত তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে তুলে ধরেন।

উপাচার্য বলেন, আগামী ২২ অক্টোবর শনিবার সকাল ১০.৩০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি। এই মেলায় অনুষদসমূহের জন্য ১০টি, ইনস্টিটিউটসমূহের জন্য ১টি, প্রকাশনা সংস্থার জন্য ১টি এবং গবেষণা কেন্দ্রসমূহের জন্য ১টি সহ মোট ১৩টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া, ১টি কেন্দ্রীয় মঞ্চ থাকবে। মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত প্রকাশনাসহ উল্লেখযোগ্য প্রকাশনাসমূহ যেমন: গ্রন্থ, জার্নালের বিশেষ সংখ্যা, গবেষণা প্রকল্প, পোস্টার, ফ্লায়ার, ব্রুশিয়ার প্রদর্শন ও উপস্থাপন করা হবে।

মেলায় আশা করা যাচ্ছে ৫৫টি গ্রন্থ, ২৬টি বিশেষ জার্নাল, ২১৬টি গবেষণা প্রজেক্ট, ৬২৪টি পোস্টার এবং ৮৬টি ফ্লাইয়ার/ব্রুশিয়ার স্থান পাবে। মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং সেন্টার অংশগ্রহণ করবে এবং প্রত্যেকের উপস্থাপনা থাকবে। প্রত্যেক অনুষদের প্যাভিলিয়নের সাথে অনুষদভুক্ত বিভাগসমূহের ১টি করে স্টল এবং ইনস্টিটিউটের প্যাভিলিয়নের সাথে প্রত্যেক ইনস্টিটিউটের ১টি করে স্টল থাকবে। তিনি বলেন, উদ্বোধনী দিন ২২ অক্টোবর বিকেল ৩টায় কলা, বিজ্ঞান, আইন, বিজনেস স্টাডিজ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের পৃথক উপস্থাপনা থাকবে। ২৩ অক্টোবর সমাপনী দিনে সকাল ১০টায় জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং চারুকলা অনুষদের পৃথক উপস্থাপনা থাকবে।

এছাড়া, সকল ইনস্টিটিউটের পক্ষে ১টি এবং গবেষণা কেন্দ্র/ব্যুরো’র পক্ষে ১টি উপস্থাপনা থাকবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে কবিতা, রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং শতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত প্রত্যেক জার্নালের বিশেষ সংখ্যার শ্রেষ্ঠ আর্টিক্যাল লেখককে সনদ, ক্রেস্ট ও প্রাইজ-মানি প্রদান করা হবে। এছাড়া, প্রত্যেক অনুষদ, ইনস্টিটিউট এবং সেন্টার কর্তৃক উপস্থাপিত পোস্টার সমূহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোস্টার উপস্থাপনকারীকেও পুরস্কার দেওয়া হবে। তিনি আরও বলেন, গবেষণা মেলায় আগত দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিং, অভ্যর্থনা-তথ্য-অভিযোগ কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা সুবিধা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, খাদ্য ও নিরাপদ পানীয় ব্যবস্থা, ওয়াশ রুম সুবিধা, বিশেষ চাহিদা সম্পন্ন দর্শনার্থীদের সুযোগ-সুবিধা প্রদানসহ সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবে। গাড়ি পার্কিং-এর স্থান হচ্ছে: খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবন ও সায়েন্স এ্যানেক্স ভবন প্রাঙ্গণ।

উপাচার্য বলেন, মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন। মেলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শৃঙ্খলা রক্ষার্থে গবেষণা মেলায় শারীরিক শিক্ষা কেন্দ্রের মূল গেইট দিয়ে প্রবেশ এবং সুইমিং পুল সংলগ্ন গেইট দিয়ে প্রস্থান করতে হবে। কোন যানবাহন ভিতরে প্রবেশ করতে পারবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit