মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করছেন শেখ হাসিনা : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যান। এরপর জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এর মধ্য দিয়ে দেশে অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার দূর করতে আলোকবর্তিকা হিসেবে আবির্ভুত হন জননেত্রী শেখ হাসিনা।

তিনি দেশকে নিয়ে যাচ্ছেন তার পিতার স্বপ্নের সোনার বাংলার দিকে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস, ড. সেজুতি রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, ‘মহান জাতির মহান পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করেন। অর্থনৈতিক মুক্তি আনয়নের লক্ষ্য নির্ধারণ, দ্বিতীয় বিপ্লব ও সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ, ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন ও সত্যিকারের সোনার বাংলা বিনির্মানে দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন ঘাতকরা তাকে সপরিবারে হত্যা করে। ‘

তিনি আরো বলেন, ‘এরপর দেশের মানুষকে আপন করে, ঘাতকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে ফিরেন পরিবার হারানো নিঃস্ব, জাতির পিতার কন্যা শেখ হাসিনা। তার পিতার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামেন, মানুষকে দেখান উন্নত বাংলাদেশের স্বপ্ন। ‘

বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়ত স্বল্প সময়ের মধ্যেই দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতেন উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা টুকু বলেন, ‘তাহলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতো সংগ্রাম করতে হত না। অনেক যুদ্ধ করে শেখ হাসিনা বাংলাদেশকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। বাংলাদেশ এখন বিশ্বের নিকট উন্নয়ন বিস্ময়। ২০৪১ সালের মাঝে তিনি দেশকে নিয়ে যেতে চান উন্নত বিশ্বের কাতারে। ‘

তিনি আরো বলেন, ‘প্রধানমস্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বলেছেন। যুদ্ধকালীন সময়ে পুরো বিশ্বই এখন দুরবস্থায় আছে তাই আগামীর দুর্দিনের কথা ভেবে আগাম প্রস্তুতি রাখতে হবে। এই বইটির মধ্যে উন্নয়নের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। ‘

অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নাট্যকার, সাংস্কৃতিক জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব মাসুম আজিজের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit