বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে সাধারণ ধর্মঘট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফ্রান্সের ট্রেড ইউনিয়ন। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ মঙ্গলবারের এই ধর্মঘটে প্রাথমিকভাবে স্কুল ও পরিবহনসহ দেশটির সরকারি খাতগুলোতে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।   

ফ্রান্সের তেল শোধনাগারগুলোর কর্মীরা উচ্চ মজুরির দাবিতে কয়েক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করছে। এবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশজুড়ে। শ্রমিক ধর্মঘটে ফ্রান্সের প্রধান তেল শোধনাগারগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সেই সঙ্গে পেট্রল পাম্পগুলোতে সরবরাহে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর ইমানুয়েল ম্যাখোঁ এবার কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ফ্রান্সের অন্যতম প্রধান শ্রমিক সংগঠন সিজিটি সে দেশের বহুজাতিক জ্বালানি ও পেট্রলিয়াম কোম্পানি টোটালএনার্জিসে চতুর্থ সপ্তাহের মতো ধর্মঘট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit