মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের মেইয়াপ্পন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

স্পোটৃস ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিনেই হ্যাটট্রিকের দেখা মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে এই কীর্তি গড়েন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার। আমিরাতের বোলিং তোপে লঙ্কানরা ৮ উইকেটে ১৫২ রান তুলতে পেরেছে।

টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারের ঘটনা।  চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর তিনটি উইকেট তুলে নেন মেইয়াপ্পন। চতুর্থ বলে ফেরেন ভানুকা রাজাপক্ষে (৫)। পরের বলে চারিত আসালঙ্কাকেও (০) তুলে নেন মেইয়াপ্পন।  ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। এর আগে ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ব্যাটাররা ভালো করতে না পারায় লঙ্কানদের স্কোর বড় হয়নি।

মেইয়াপ্পনের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক হয়েছে চারটি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি প্রথমবার এই কীর্তি গড়েন। দীর্ঘ বিরতির পর গত ২০২১ বিশ্বকাপে দেখা যায় তিনটি হ্যাটট্রিক।  নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেছেন।  আজ মেইয়াপ্পনের হ্যাটট্রিক বলটি ছিল গুগলি। যেটা উইকেটে বাঁক নিয়ে একটু উঠে শানাকাকে বোকা বানিয়ে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit