মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইউক্রেনে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ত্বরান্বিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে গত ১০ অক্টোবর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। এছাড়া বর্তমান ইরানের কামিকাজে ড্রোন দিয়ে হামলা করছে মস্কো।

হামলা ঠেকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার আহ্বান জানিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনে দুইটি অ্যাডভান্সড ভূমি থেকে আকাশ (সার্ফেস টু এয়ার) প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ত্বরান্বিত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এবং  মিত্রদেশগুলোর ইউক্রেনে সহায়তা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন এই উদ্যোগ নিয়েছে।

সিএননের খবরে বলা হয়েছে, রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের জন্য ক্রমবর্ধমান গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার বলেছে, ড্রোন হামলা জাতিসংঘের  নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র পূর্বেই ইরানের ড্রোনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

তবে ইরান রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/বিকাল ৪.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit