বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দলের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বিরক্ত সিমন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : হার্ড লেংথ বল কাট শট খেলে বোল্ড ব্র্যান্ডন কিং। একই ধরনের বল নিচু হয়ে পুল খেলার চেষ্টায় নিকোলাস পুরানও হারালেন স্টাম্প। দল যখন চরম বিপদে, শর্ট বলের লোভ সামলাতে না পেরে শামার ব্রুকসের বিদায়।  বড় শট খেলে বাউন্ডারিতে ক্যাচ রভম্যান পাওয়েল। স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের এই ছিল চিত্র, যা দেখে প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ কোচ ফিল সিমন্স।

দলটির কারো মধ্যেই যেন দায়িত্ব নিয়ে খেলার বালাই ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবারের ম্যচটিতে ক্রিকেটারদের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করলেন সিমন্স।  টি-টোয়েন্টিতে স্কটিশদের বিপক্ষে প্রথম দেখায় ব্যাটিংয়ে শুরুটা খুব একটা খারাপ ছিল না তাদের। তবে পাওয়ার প্লে শেষ হতেই সব এলোমেলো হয়ে যায়। 

ব্যাটিং ধসে পড়ে জাগে ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা। শেষ পর্যন্ত তা এড়ালেও ৪২ রানের বড় হারের তেতো স্বাদ পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের ১৬০ রান তাড়ায় স্রেফ ১১৮ রানে শেষ হয় তাদের ইনিংস। জেসন হোল্ডারের ১ ছক্কা ও ৪ চারে সর্বোচ্চ ৩৮ রানে একশ পার হয় ক্যারিবিয়ানদের ইনিংস। বাজে হারের পর সংবাদ সম্মেলনে সিমন্সের কণ্ঠে ঝরল হতাশা।

তিনি বলেন, আমার মনে হয়, বিষয়টাকে কেবল একভাবেই বলা যায়, তা হলো হতাশাজনক। আমাদের ব্যাটিং, অন্তত আজকে, অবশ্যই অপেশাদার ছিল। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং ব্যাটিং করার সময় যতটা পেশাদার হওয়া যায়, সেটা করতে হবে। বোলাররা অনেক পরিশ্রম করছে এবং আমাদের ভালো অবস্থায় রাখছে। কিন্তু ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে হোঁচট খাচ্ছে।”

স্কটল্যান্ডের বিপক্ষে হারায় সুপার টুয়েলভে খেলার পথ কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। প্রাথমিক পর্বে আর দুটি ম্যাচ পাবে তারা। পরের ধাপে যেতে জয়ের বিকল্প নেই এই দুই ম্যাচে। সেই লক্ষ্যে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। শুক্রবার তাদের পরের ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। সিমন্স আপাতত তাকিয়ে আছেন জিম্বাবুয়ে ম্যাচের দিকে। 

তিনি বলেন, আমাদের আগে জিম্বাবুয়েকে হারাতে হবে। এরপর আমরা বাকি সব নিয়ে চিন্তা করব। জিম্বাবুয়েকে হারাতেই হবে। আমার মনে হয়, সামনে এগিয়ে যেতে এটাই আমাদের প্রথম পদক্ষেপ।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/বিকাল ৪.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit