বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ইসরাইলকে কঠোর হুশিয়ারি সাবেক রুশ প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইহুদিবাদী দেশ ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের ‘বেপরোয়া পদক্ষেপ’ নেয়, তা হলে মস্কোর সঙ্গে তেলআবিবেরে সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।খবর সিএনএনের। ইসরাইলের অভিবাসনবিষয়ক মন্ত্রী নিচম্যান শাই গত সোমবার বলেছেন, ইসরাইলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহযোগিতা গ্রহণ করার সময় এসে গেছে।

তিনি রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন বিক্রির কথা তুলে ধরে ওই বক্তব্য দেন। যদিও ইরান রাশিয়াকে যে কোনো ধরনের সমরাস্ত্র দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন। ইসরাইলি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন রাশিয়ার বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ। তিনি বলেন, ইসরাইল যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য কিয়েভের হাতে অস্ত্র তুলে দেয়, তা হলে মস্কোর সঙ্গে তেলআবিবের সম্পর্ক চিরতরে ধ্বংস হয়ে যাবে।

রাশিয়া ইউক্রেনের দোনবাস অঞ্চলকে ‘অসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার ঘোষণা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এ অভিযান শুরুর আরেকটি উদ্দেশ্য ছিল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে ইউক্রেনকে যোগ দিতে না দেওয়া। রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়ালেও ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে। ইসরাইল এতদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ ভাব বজায় রাখলেও সোমবার তেলআবিবের গোপন বাসনা জানিয়ে দিয়েছেন অভিবাসনবিষয়ক মন্ত্রী।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit