বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বুক ধড়ফড় করে কেন, কী করবেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই বুক ধড়ফড় সমস্যায় ভুগে থাকেন। হরমোনের মাত্রা ঠিক না থাকলে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। আরও নানা কারণে বুক ধড়ফড় করে।

বুক ধড়ফড়ের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন কার্ডিওলজি স্পেশালিস্ট অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান ফারুক।

বুক ধড়ফড় হৃদযন্ত্রের কিছু কিছু অসুখে করতে পারে। আবার হরমোনজনিত কিছু অসুখে অথবা অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় থেকেও বুক ধড়ফড় করতে পারে।

বুক ধড়ফড় কি স্বাভাবিক কোনো কারণে অর্থাৎ অসুখ বিসুখ ছাড়াও করতে পারে

হ্যাঁ, বুক ধড়ফড় কোনো অসুখ ছাড়াই স্বাভাবিক কারণে যেমন- ব্যায়াম করলে, অতিরিক্ত পরিশ্রম করলে, প্রেগন্যান্সির সময় হতে পারে। অথবা অতিরিক্ত চা পান বা কফি পান বা মদ্যপান করলেও বুক ধড়ফড় করতে পারে।

বুক ধড়ফড় করলে কী করা উচিত

বুক ধড়ফড় যদি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হয় তবে দুশ্চিন্তা পরিহার করা উচিত। অতিরিক্ত চা পান বা ধূমপান বা কফি পানের অভ্যাস থাকলে তা বর্জন করে অল্প পরিমাণে পান করা যেতে পারে। এছাড়া কিছু কিছু পরীক্ষা করে বুক ধড়ফড়ের কারণ বের করা যায় যেমন- ইসিজি, ইকো-কার্ডিওগ্রাম, ইটিটি, থাইরয়েড ফাংশন পরীক্ষা ও ইপি (ইলেকট্রোফিজিওলজি) পরীক্ষা।

নেশাদ্রব্যে কি  বুক ধড়ফড় করে

হ্যাঁ, বুক ধড়ফড় হতে পারে যদি কেউ কোকেন বা অ্যামফিটামিন জাতীয় ওষুধ খায় বা নেশা করে। এমনকি ইয়াবা খেলেও বুক ধড়ফড় করতে পারে।

হাইপোগ্লাইসেমিয়া হলে অর্থাৎ রক্তের সুগার কমে গেলে, রক্তশূন্যতা থাকলে, রক্তচাপ কমে গেলে, জ্বর হলে এমনকি পানিশূন্যতা হলেও বুক ধড়ফড় করতে পারে।

কোন কোন ওষুধে বুক ধড়ফড় করতে পারে

ওজন কমানোর ওষুধ, নাকের সর্দির ড্রপ, অ্যাজমার ওষুধ, এমনকি থাইরয়েডের ওষুধের ডোজের মাত্রা বেশি হলে বুক ধড়ফড় করতে পারে।

কী কী হৃদযন্ত্রের অসুখের কারণে বুক ধড়ফড় করতে পারে

রোগীর অনিয়মিত হৃদস্পন্দন হলে, হার্টঅ্যাটাক হলে, হার্টে ও রক্তনালিতে ব্লকেজ থাকলে, হার্ট ফেইলিউর হলে, হার্টের ভাল্বে সমস্যা হলে, হৃদযন্ত্রের মাংসপেশিতে সমস্যা হলে বুক ধড়ফড় করতে পারে।

বুক ধড়ফড় কমাতে কী কী ব্যবস্থা অনুসরণ করতে হয়

অতিরিক্ত দুশ্চিন্তা ও ডিপ্রেশন পরিহার করা। সে ক্ষেত্রে বিভিন্ন রকমের Relaxation exercise, Yoga, Bio-feedback, Aroma Therapy নেওয়া যেতে পারে। এছাড়া ধূমপান ত্যাগ করতে হবে। অতিরিক্ত কফি, চা বা পান বর্জন করতে হবে। কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। তাছাড়া ঠাণ্ডা কাশির ওষুধ অথবা হার্বাল মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মমতো খেতে হবে। এছাড়া যদি বুক ধড়ফড়ের সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় তবে সে অনুসারে চিকিৎসা করতে হবে।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ১০.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit