বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

“আচরণবিধি লঙ্ঘন’লালমনিরহাটে জেলা পরিষদ সদস্য প্রার্থীর জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : সারাদেশের ন্যায় চলমান জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আদিতমারী উপজেলায় সদস্য প্রার্থী সেলিম হায়দারকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ অক্টোবর)  দুপুরে পোস্টারে বর্তমান সদস্য লিখে প্রচারণা চালানোর দায়ে তাকে জরিমানা আদায় করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ জরিমানা আদায় করেন।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সেলিম হায়দার তার নির্বাচনী পোস্টারে নিজেকে বর্তমান জেলা পরিষদের সদস্য হিসেবে প্রচারণা চালান। এর মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার দায়ে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
চলমান জেলা পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় উত্তরের জেলা লালমনিরহাটে জেলা পরিষদ নিবাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় শুরু  হয়ে দুপুর ২ টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। কড়া নিরাপত্তায় প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে ৫  উপজেলার ৬ টি কেন্দ্রের ১২ টি বুথে ইভিএমে ভোট গ্রহন করা হয়। 
লালমনিরহাট জেলায় পুরুষ সদস্য পদে ১৪জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে ভোটগণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit