বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বার্সাকে উড়িয়ে রিয়ালের ক্ল্যাসিকো জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরেই হয়তো তার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর পুরস্কার। তার আগে আজকের এল ক্ল্যাসিকোর রাত রাঙালেন করিম বেনজেমা। এই ফরাসি সুপারস্টারের গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ আজ তাদের চিরশত্রু বার্সেলোনাকে হারিয়ে দিল ৩-১ ব্যবধানে। দলের হয়ে বাকি দুই গোল করেন ভালভার্দে ও রদ্রিগো।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসে বার্সেলোনা। ১১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন করিম বেনজেমা। বার্সেলোনা আক্রমণে উঠলে তা প্রতিহত করে বল দখলে নেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার থেকে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি বেনজেমা।

১৪তম মিনিটে গোলবক্স ফাঁকা পেয়েও অবিশ্বাস্য মিস করেন বার্সেলোনার বড় তারকা রবার্ট লেভানডস্কি। তার শট উড়ে যায় গোলবারের ওপর দিয়ে। ২৯তম মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেডেরিকো ভালভের্দে। মেন্দির থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে তিনি লক্ষ্যভেদ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের থেকে বল পেয়ে করিম বেনজেমা ব্যবধান প্রায় ৩-০ করে ফেলেছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। কিন্তু রিয়ালের দুর্দান্ত রক্ষণ ভেদ করতে পারছিলেন না কেউই। ৭২তম মিনিটে ওসমানে দেম্বেলেকে তুলে আনসু ফাতিকে নামানো হয়। ৭৪তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়াল তারকা লুকা মদ্রিচ।

৮৩তম মিনিটে একটি ব্যবধান কমায় বার্সেলোনা। দুজনকে কাটিয়ে আনসু ফাতি লেভানডস্কিকে বল পাস দেন। তার ফ্লিক থেকে ডি বক্সের ভেতর বল পেয়ে জালে পাঠিয়ে দেন ফেরান তেরেস। ৮৭তম মিনিটে খুব সহজ একটা সুযোগ মিস করে বার্সা। এর পরই করিম বেনজেমাকে তুলে নেন রিয়াল কোচ। যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন রদ্রিগো। ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit