সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মর্টারশেল বিস্ফোরণে ফের কেঁপে উঠল তুমব্রু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩২১ Time View

ডেস্কনিউজঃ মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টারশেল বিস্ফোরণে ফের কেঁপে উঠল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত।

রোববার বিকালে পরপর চারটি বিস্ফোরণের শব্দে সীমান্তবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টা ১২ মিনিট থেকে ৪টা পযর্ন্ত ঘুমধুমের তুমব্রুর ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, সীমান্ত পিলার দিয়ে পরপর তিনটি ও আধা ঘণ্টা বিরতি দিয়ে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ বাংলাদেশের কয়েক কিলোমিটার ভেতরে ছড়িয়ে পড়ে এবং কেঁপে উঠে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তুমব্রু বাজারের ব্যবসায়ী আবু তালেব জানান, বাড়ি থেকে তিনি বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে ভয়ে দৌড়ে পাহাড়ের ঢালুতে বসে পড়েন।

তুমব্রুর ইউপি সদস্য মো. আলম বলেন, অন্য সব মানুষের মতো তিনিও ভয়ে থাকেন- সীমানা অতিক্রম করে এই বুঝি মর্টারশেল এসে পড়বে আমাদের উপর!

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় মিয়ানমার বাহিনীর একটি ফাইটার হেলিকপ্টার ৩৪ ও ৩৫, সীমানা পিলারের কাছাকাছি এসে ব্যা পক গোলাবারুদ নিক্ষেপ করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

তুমব্রু বাজারের ব্যবসায়ী সরোয়ার জানান, সন্ধ্যার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ ও ৩৫ পিলারের কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয় হেলিকপ্টার থেকে, পাল্টা জবাবে স্থলভাগ থেকে অজস্র গোলাগুলির শব্দ বাংলাদেশের ভেতরে ভেসে আসে। এ সময় তুমব্রুতে নেমে আসে চরম আতঙ্ক।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, কয়েক দিন বন্ধ থেকে আবার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বিপুল/১৬.১০.২০২২/ রাত ১০.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit