সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে : আ স ম রব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বিরোধী দলের সমাবেশে যোগদানের পথে আক্রমণ, বাঁধা এবং অঘোষিত পরিবহন বন্ধের প্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের ভিত্তি হলো আইন। আইন বাস্তবায়নের শর্তপূরণ করাই সরকারের কর্তব্য। যারা আক্রান্ত-রক্তাক্ত তারাই আসামি, আর যারা আক্রমণকারী তারা বাদী। তিনি বলেন, নিরস্ত্র আক্রান্ত ব্যক্তি কারাগারে আর সশস্ত্র আক্রমনকারী দুর্দণ্ড প্রতাপে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা আধুনিক সভ্য রাষ্ট্রব্যবস্থায় কল্পনাও করা যায় না। সভ্যতা অতিক্রম করে এমন রাষ্ট্র টিকে থাকতে পারে না।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, বিরোধী দলীয় সমাবেশে বিঘ্ন, বাঁধা হামলা, পরিবহন বন্ধ, আর সরকারি দলের সমাবেশ নিরাপদ ও নির্বিঘ্ন। এটা রাষ্ট্রের কোনো চরিত্র হতে পারে না। এ ধরনের দ্বৈত নীতি অনুসরণ করা সংবিধান বা নৈতিকতার বিচারে অনুমোদনযোগ্য নয়। অধিকারের প্রশ্নে বিরোধী দল বা সরকারি দল অর্থাৎ সব নাগরিক একই সমতলে অবস্থিত।

তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে সঠিক আইন প্রয়োগে সরকার অনীহ এবং সর্বোপরি নিষ্ক্রিয় অথচ আইনের অপপ্রয়োগে উৎসাহী হয়ে গুলি, হত্যাসহ বল প্রয়োগে অতিরিক্ত শক্তি প্রদর্শন করছে। আইনের অপপ্রয়োগে রাষ্ট্র চরম নৈরাজ্যে নিপতিত এবং রাষ্ট্র বড় বিপদের মুখে। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বজনীন ও চিরকালীন। আমাদের সংবিধানের ৩৭ অনুচ্ছেদ শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমাবেশের স্বাধীনতা এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। এটা সরকারের মনোভাব বা করুণার উপর নির্ভরশীল নয়, আর সংবিধান সরকারের ‘ইচ্ছাধীন’ হতে পারে না।

আ স ম রব বলেন, রাষ্ট্রে আইন থাকবে অথচ সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সে আইনের অপপ্রয়োগ করবে এটাই রাষ্ট্র ধ্বংসের কারণ হয়ে উঠবে। মত প্রকাশ ও ভোটাধিকারের স্বাধীনতা এবং বিরোধী মত ও পথকে ধ্বংস করার সর্বাত্মক প্রচেষ্টা থেকে সরকারকে সরে আসতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে সব অপকর্ম বা দুঃশাসনকে ন্যায্যতা দেওয়ার অপরাজনীতি পরিহার করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit