সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

‘বিএন‌পির সমা‌বেশকে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, সেখা‌নে এক লা‌খের মতো জনসমা‌গম হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‌তিনি বলেন, বিএন‌পির বিভাগীয় সমা‌বেশগু‌লো‌তে লোক সমাগম নি‌য়ে আওয়ামী লী‌গের অনেক নেতা স‌ঠিক তথ্য তু‌লে ধর‌ছেন না। বিএন‌পি গত ক‌য়েক বছ‌রে যেভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন।

আজ রবিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সমা‌বে‌শে বিএন‌পির লোক দে‌খে আমরা ভয় পাই না। তারা যত লোক টা‌র্গেট দেয় ততো লোক কি হ‌বে? (বিএন‌পির সমা‌বে‌শে লোক সমা‌বেশ নি‌য়ে) অনেকে অনেক কথা ব‌লে‌ছে, ৩০, ৩৫ বা ৫০ হাজার লোক হ‌য়ে‌ছে। আমি প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে ব‌লে‌ছি, লা‌খের কা‌ছে লোক হ‌য়ে‌ছে। সত্যকে আড়াল ক‌রে তো লাভ নেই, সত্য আড়াল করবো কেন? এটা আওয়ামী‌ লী‌গের বহু লোক স্বীকার কর‌তে চাই‌বে না, বল‌বে ৩০ হাজার, ২৫ হাজার হ‌য়ে‌ছে।  

‌কা‌দের ব‌লেন, বিএন‌পি গত ক‌য়েক বছ‌রে যেভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন; ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসা‌তে পা‌রি। কিন্তু যানযজটের কি অবস্থা হ‌বে? অভাব ও ক‌ষ্টে র‌য়ে‌ছে এ ধর‌নের কিছু মানুষ বিএন‌পির সভা-সমা‌বে‌শে অংশ নি‌চ্ছেন ব‌লে দা‌বি ক‌রেন কা‌দের। ‌তি‌নি ব‌লেন, খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে বিএন‌পি দে‌শে চো‌খে পড়ার মতো কো‌নো আন্দোলন করতে পারেনি। এখন তা‌দের আন্দোলন দে‌খে সরকা‌রের মাথা ঠিক আছে। বিএন‌পি‌কে বলব, আপনা‌দের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ ক‌রে আবার পেট্রল বোমা নি‌য়ে নাম‌বেন, আমরা তো সেই ভয় কর‌ছি।

বিএনপি কাঁধ থেকে তত্ত্বাবধায়কের ভুত নামাতে পারছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের ফখরুলরা ইভিএম চাচ্ছে না। তিনি বলেন, দেশের সংবিধান সম্মত নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে। তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? নির্বাচনে ইভিএম থাকুক সরকারি দল শতভাগ দাবি করছে। নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit