সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

ভোলাহাটে বিএনপি’র ঘরে আগুন: ফের আহ্বায়ক কমিটি অনুমোদন

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৪৩ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাট উপজেলা দ্বিতীয়বার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের আহবায়ক কমিটি ভেঙ্গে রবিবার (১৬ অক্টোবর) দলটির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড রফিকুল ইসলাম (টিপু) ও সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। দলীয় প্যাডে জানা যায়, ভোলাহাট উপজেলার বিএনপির প্রদত্ত আহবায়ক কমিটি কেন্দ্রের ঘোষিত কার্যক্রম না করায় এবং কমিটির সদস্যদের মধ্যে ক্রন্দোল সৃষ্টি হওয়ায় রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল ও বর্তমান আন্দোলনকে বেগবান করার জন্য পূর্বের কমিটি ভেঙ্গে মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জকে আহবায়ক ও মোঃ আব্দুল কাদেরকে সদসচিব করে মোট ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় ।

আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক মোঃ কাওসারুল ইসলাম (রঞ্জু), সাবেক মেম্বার মোঃ আতাউর রহমান, ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, মোঃ আব্দুস সুবহান মাষ্টার, মোঃ আব্দুস সালাম। তবে পূর্বের কমিটির আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাস জানান, নতুন কমিটির যে কথা শুনা যাচ্ছে সেটি সঠিক কমিটি না। পূর্বের কমিটি সঠিক এবং বহাল আছে। তিনি বলেন, চলতি বছরের ৭মার্চ আমাকে আহ্বায়ক কমিটির আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জেলা বিএনপি অনুমোদন দেয়।

উল্লেখ্য, ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড রফিকুল ইসলাম (টিপু) ও সদস্য সচিব আলহাজ¦ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলেন, ৫ সেপ্টম্বর গঠনতন্ত্র বহিরভূত, সেচ্ছা চারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মোঃ বাবর আলীকে কারণ দর্শানোর নোর্টিশ দেওয়া হয়। উক্ত সময়ের মধ্যে কোন উত্তর না দেওয়ায় ভোলাহাট উপজেলা আহবায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতিতে বলেন, গত ৭ মার্চ মোঃ বাবর আলী বিশ্বাসকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব সঠিক ভাবে পালন করে আসছে এবং সফল ভাবে ইউনিয়ন কমিটি গঠন করছে। ১৫ অক্টোবর ফেইসবুকের মাধ্যমে জানতে পারলাম সম্পূর্ন বেআইনি ভাবে এবং আমাকে না জানিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব আপনাকে (মোঃ বাবর আলী বিশ্বাস) পদ থেকে অব্যহতি দিয়েছে যা সম্পূর্ন গটনতন্ত্র পরিপন্থি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit