বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দেশের বিভিন্ন প্রান্তের সাথে সিলেট জেলাতেও গ্রামীণ নারী দিবস পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পরিবার ও সমাজে গ্রামীণ নারীর অবস্থানের মূল্যায়ন করার লক্ষে ২০০৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণে নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ অক্টোবর) দেশের বিভিন্ন জেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করে।সিলেটের গ্রাসরুটস শাহপরান থানা কমিটির আহ্বানে এয়ারপোর্ট আবাসিক এলাকায় এ দিবস উদযাপন করা হয়।

শিতারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিইও হিমাংশু মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, আন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র অনি প্রমুখ।গ্রামীণ নারীর অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্বারূপ দেওয়ার পাশাপাশি অতি সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ করার ঘটনায় তীব্র উৎকণ্ঠা প্রকাশ করা হয় এবং নারী নির্যাতন বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে শনিবার পূর্ব কুশিঘাট শফিক হাই স্কুল সভা কক্ষে গ্রাসরুটস সিলেট জেলা কমিটির সম্পাদক সালমা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। গ্রামীন নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রাহস্থ নারী শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা সভাপতি হিনু বর্মন।

 

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit