শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নরসিংদীর পলাশে বাস-সিএনজি সংঘর্ষে ১ জন নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২০২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে যাত্রীবাহি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। শনিবার সন্ধ্যায় পলাশ উপজেলার পাঁচদোনা-টঙ্গি সড়কের ঘোড়াশাল ভাগদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীর নাম জামাল মিয়া (৪০)। তিনি মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি পলাশের দিকে যাচ্ছিল।

ঘোড়াশাল ভাগদী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পোশাক কারখানার যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিএনজির চালকসহ আরও চার যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit