মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পাকিস্তান সবচেয়ে বিপজ্জনক দেশ: বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি চীন এবং রাশিয়ারও সমালাচনা করেন। 

চীন এবং ভ্লাদিমির পুতিনের রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এই মন্তব্য করেছেন বাইডেন। 

হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জো বাইডেন বলেছেন, “তিনি (শি জিনপিং) এমন একজন ব্যক্তি যিনি জানেন, আসলে তিনি কী চান। কিন্তু তার প্রচুর, প্রচুর সমস্যা রয়েছে। আমরা এটা কীভাবে মোকাবিলা করব? রাশিয়ায় যা ঘটছে তার সাথে সংশ্লিষ্ট এই বিষয়টি আমরা কীভাবে মোকাবিলা করব?”

পাকিস্তান সম্পর্কে জো বাইডেন বলেন, “আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। কোনো সমন্বয় ছাড়াই যার হাতে পারমাণবিক অস্ত্র আছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, তখন জো বাইডেনের এই মন্তব্য ইসলামাবাদের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে জো বাইডেন বলেন, একুশ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের গতিশীল পরিবর্তনের প্রচুর সুযোগ রয়েছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের দু’দিন পর জো বাইডেন এসব মন্তব্য করেছেন। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের ৪৮ পৃষ্ঠার নথিতে পাকিস্তানের কোনো উল্লেখ নেই।

বুধবার বাইডেন প্রশাসন কংগ্রেসের বাধ্যতামূলক মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের সংক্রান্ত মূলনীতির নথি প্রকাশ করেছে। এই নথিতে চীন এবং রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit