বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ডিমের ৭ উপকারিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্ব ডিম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্বব্যাপী ডিম দিবস উদযাপন করা হবে।

একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম উন্নত ফ্যাটি এসিড, ৭০-৭৭ কিলোক্যালরি শক্তি, ১০০-১৪০ মিলিগ্রাম কোলিন ও অন্যান্য পুষ্টি উপকরণ থাকে। এ ছাড়াও ডিমে রয়েছে লিউটিন ও জেক্সানথিন। পাশাপাশি ডিমে থাকা ডেনসিটি লিপোপ্রোটিন হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে।

ডিমের নানান স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এমন কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নিই…

শক্তি বাড়ে

দ্রুত শক্তি পেতে ডিম অনেক উপকারি। এতে রয়েছে ভিটামিন বি, যা শরীরে বাড়তি শক্তি জোগায়। প্রতিদিন সকালের নাস্তায় একটি করে সেদ্ধ ডিম, একটি ক্লান্তিহীন একটি দিনের সহায়ক।

দৃষ্টিশক্তি বৃদ্ধি

ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। যা দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকরী।

পেশী মজবুত

সারাদিনের কর্মব্যস্ততায় শেষে অনেকেই পেশী ব্যথায় ভোগেন। এ ক্ষেত্রে ডিম উপকারি। কারণ ডিমে প্রচুর ভিটামিন ডি রয়েছে, যা পেশী মজবুত করে।

নখের যত্নে

তরুণীদের একটি অংশ নখ নিয়ে অনেক বেশি সচেতন। নখের যত্নে ডিম কার্যকরী ভূমিকা পালন করে। কারণ ডিমে রয়েছে সালফার। তাই নখের যত্নে ও নখ ভেঙ্গে যাওয়া রোধে ডিমের ভূমিকা অন্যতম। এ ছাড়া ডিম নখ সাদা ও সুন্দর রাখতেও উপকারি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

অনেকেই ঘন ঘন সর্দি-কাশি বা জ্বরে ভোগেন। তারা ডিম খেতে পারেন। কারণ ডিমে রয়েছে জিংক, যা দেহের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে।

হাড় ও দাঁতে মজবুতে

ডিমে থাকা ফসফরাস হাড় ও দাঁত মজবুতে কার্যকরী ভূমিকা রাখে। তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান।

প্রোটিনের ঘাটতি

ডিমে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা প্রোটিনের মূল উৎস। তাই প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit