বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মিরপুরে ৫ ট্রাফিক বক্সে রিকশাচালকদের হামলা, কনস্টেবল আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার জের ধরে ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন। এতে মিজানুর রহমান নামে এক কনস্টেবল আহত হয়েছেন।পুলিশের দাবি, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ হামলা হয়।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ইলিয়াস হোসেন বলেন, দুটি রিকশা জব্দের পর ব্যাটারিচালিত রিকশার চালকেরা সঙ্ঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তারা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে আসেন। তারা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসি ইলিয়াস হোসেন আরো বলেন, চালকদের কঠোরভাবে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না। কিন্তু তারা এ নিষেধ মানেন না। এ কারণে দুর্ঘটনা ঘটছে। এ কারণে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালানো হলে এগুলো আটক করা হয়। এজন্য তারা ট্রাফিক বক্সে হামলা চালিয়ে পুলিশকে আহত করেছে।

কিউএনবি/বিপুল/১৪.১০. ২০২২/ রাত ৮.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit