বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নৌ পরিবহন খাতে সৌদি বিনিয়োগের আশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের যে কোনো সুসংবাদ সৌদি আরবের জন‍্য আনন্দের বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও লজিস্টিক্স সার্ভিসেস বিষয়ক মন্ত্রী ও প্রকৌশলী সালেহ নাসের আলজাসের। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে রিয়াদে সৌদি যোগাযোগ মন্ত্রীর নিজ কার্যালয়ে সফররত বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান তিনি। 

বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পারিক সহায়তা এবং সৌদি আরব থেকে এ খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পরিক সহায়তা এবং সৌদি আরব থেকে এই খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সৌদি যোগাযোগমন্ত্রী দুই দেশের মধ‍্যে পাঁচ দশক ধরে চলে আসা অত্যন্ত সুসম্পর্কের কথা 

উল্লেখ করে বলেন, ‘এই সুসম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার মাধ্যম হলো বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো।’ তিনি সৌদি আরবের ভিশন-২০৩০ উল্লেখ করে বলেন, ‘ভিশন-২০৩০-এর আওতায় এ দেশের পরিবহন সেক্টরের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এবং সেই কর্মকৌশলের আলোকে সে দেশের যোগাযোগ খাতে কাজ হচ্ছে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতেই সে দেশের যোগাযোগমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। গত নভেম্বরে সৌদি যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, পায়রা সমুদ্রবন্দর ও অন্যান্য খাতে বিনিয়োগে সৌদি আরবের সহায়তা কামনা করেন। বাংলাদেশে এসব খাতে বিনিয়োগের বিষয়টি যৌথভাবে কাজ করার আশ্বাসের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে নৌপরিবহন প্রতিমন্ত্রী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এবং সৌদি আরবের প্রতিনিধিদলে যোগাযোগমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল তার্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হাইদি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্টের বকর আল মোহাম্মদ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আমের এ আলী রেজা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit