বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

পশ্চিম তীরে ফিলিস্তিনি তরুণকে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের জেনিনে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে এক অভিযানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তরুণের নাম মাতিন দাবায়া (২০)। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮ টার দিকে ১৫টির বেশি সাঁজোয়া যানে ইসরায়েলি সেনারা হানা দেয়। এ সময় ফিলিস্তিনি তরুণদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। ইহুদি বাহিনী মাতিনের মাথায় গুলি করে।

জেনিনের সরকারি হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে আব্দুল্লাহ আল আহমাদ (৪০) নামে একজন চিকিৎসক গুরুতর আহত হন। বর্তমান তার অবস্থা সংকটজনক। চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত ইসরায়েলি বাহিনী ১১৭ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit