বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

অমিতাভের বায়োপিক, বিগ বি’র চরিত্রে কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : পরিচালক আর বাল্কির সঙ্গে অমিতাভ বচ্চনের দারুণ বন্ধুত্বের কথা গোটা বলিউড জানে। আর তাই তো যদি বলিপর্দায় কখনও অমিতাভের জীবনী নিয়ে ছবি তৈরি হয় তাহলে আর বাল্কিই যে সেই ছবিটা তৈরি করবেন, তা নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিতই দিলেন পরিচালক আর বাল্কি।

তা ঠিক কী বললেন বাল্কি?

সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ”অমিতাভ বচ্চনের জীবনকে পর্দায় ধরা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য দরকার গভীর গবেষণা। আমি বহু বছর ধরেই অমিতাভের বায়োপিকের জন্য অল্প অল্প করে কাজ এগিয়ে রাখছি। চিত্রনাট্যকে আকারও দিয়েছি। অমিতাভের সঙ্গে এই নিয়ে বহুবার কথা হয়েছে আমার। তবে মুশকিল একটাই।”

আর বাল্কির কথায়, বায়োপিকের চিত্রনাট্য রেডি থাকলেও, মুশকিল অভিনেতা খুঁজতে গিয়ে।

পরিচালক জানান, ”গোটা বিশ্বে দ্বিতীয় অমিতাভ নেই। তাই অমিতাভের চরিত্রে অভিনেতা খোঁজাটা বেশ শক্ত। অভিষেক হয়তো করতে পারতেন, তবে অভিষেক নিজেই রাজি হবেন না। কারণ, তিনি জানেন বিগ বি হওয়াটা সহজ নয়। তাই অমিতজির সঙ্গে বায়োপিক নিয়ে আলোচনা চলতে থাকলেও, ঠিক এই জায়গাতেই আটকে যাই।”

সদ্য আশি বছরে পা দিয়েছেন অমিতাভ। তার ক্যারিশমা কিন্তু এখনও অটুট। এখনও পর্দায় এলে বক্স অফিসে ঝড় ওঠে। এরকম এক ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা তৈরি করাটা যে বেশ কঠিন তা স্বীকার করেছেন আর বাল্কি। তবে বাল্কির কথায়, ”অমিতজিও চান, তার জীবনকে পর্দায় আমিই তুলে ধরি। আসলে আমাদের মধ্যে টিউনিংটা দারুণ।”

সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত ছবি ‘গুডবাই’। বক্স অফিসে এই ছবি খুব একটা সাড়া না ফেললেও, অমিতাভ বচ্চন ও রশ্মিকা মান্দানার জুটির প্রশংসায় পঞ্চমুখ সিনেপ্রেমীরা। আশি বছর বয়সেও অমিতাভ যে এতটা রঙিন, তা দেখে হতবাক তার অনুরাগীরা। তাই এমন মানুষের জীবনকে পর্দায় দেখার তাগিদ যে থাকবে, তা খুব ভালই জানেন আর বাল্কি। সেই কারণেই ছবি তৈরির কথা ভাবছেন পরিচালক।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit