সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। নরসিংদীতে মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’ এমবাপ্পে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রিয়ালের দাপুটে জয় পুতিনকে ‘বাস্তব জীবনের ভিলেন’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের ভোটে নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থনের চাপ! সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবেক তারকাদের ফুটবল উৎসব

পল্লবীতে পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশার চালকদের হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকায় ট্রাফিক পুলিশের ৫টি বক্সে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন। এতে এক কনস্টেবল আহত হয়েছেন।   তার নাম মিজানুর রহমান। জানতে চাইলে ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় পুলিশ বলছে, সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে ব্যাটারিচালিত দুটি রিকশা আটক করা হয়। এ সময় ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। এক পর্যায়ে তাঁরা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে এসে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান।

এদিকে উচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচল করতে পারবে না। সেই নির্দেশনা মেনে নিয়মিত অভিযান চালানো হয়। আজও দুটি রিকশা আটক করার পর চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ও পল্লবীর বিভিন্ন ট্রাফিক বক্সে হামলা চালায়। এসি ইলিয়াস হোসেন আরো বলেন, চালকদের কঠোরভাবে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না। কিন্তু তাঁরা এ নিষেধ মানেন না। এ কারণে দূঘটনা ঘটছে। এ কারণে প্রধান সড়কে ব্যাটারিচালিত  রিকশা-অটোরিকশা চালানো হলে এগুলো আটক করা হয়। এজন্য তারা ট্রাফিক বক্সে হামলা চালিয়ে পুলিশকে আহত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit