বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দুপুরের পর বৃষ্টি হতে পারে ঢাকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর বৃষ্টিপাতও হতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। জানানো হয়, সারা দেশে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকায় দুপুরের পর বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও সেটি কেটে যাওয়ার সম্ভাবনাও আছে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পরে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আগামী দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুর ও রাজারহাটে। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit