বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই। আমরা আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তা ও যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তোলে।

শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ এর উদ্বোধনের আগমুহূর্তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিতর্ক বইয়ের বাইরেও জ্ঞানের প্রসারতা ও গভীরতা বাড়াতে সহযোগিতা করে। এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে, বিতর্ক একজন মানুষকে পরমতসহিষ্ণু হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে, একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরনের যুক্তি রয়েছে, তার পক্ষে-বিপক্ষে।

তিনি বলেন, ‘তিনদিনের এ বিতর্ক উৎসবে সারাদেশ থেকে বিতার্কিকরা অংশ নিয়েছেন। এটি সম্ভবত বিতার্কিকদের সবচেয়ে বড় মিলন মেলা।’ মন্ত্রী বলেন, আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ চর্চাটি গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে নেই, সেখানে চালু করা হোক এবং যেখানে আছে, সেখানে আরও ভালোভাবে করা হোক। আর মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে ক্লাব ভিত্তিক বিতর্ক চর্চা গড়ে উঠবে বলে আশা করি।  

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিতর্ক উৎসবের চেয়ারমান সাব্বির আজমসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit