বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

শিক্ষা ন্যুনতম পরিবেশ বজায় রাখতে ঢাবি ভিসি কে উদ্বিগ্ন অভিভাবকদের অনুরোধ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৮৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার ন্যূনতম পরিবেশ বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে অনুরোধ জানিয়েছেন উদ্বিগ্ন নাগরিক ও অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহনশীল পরিবেশ সৃষ্টি এবং প্রশাসনকে সীমা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন তারা। আজ ১৩ অক্টোবর (২০২২) বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন  উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধি দল।  এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।
এ সময় ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন, জাসদের (রব) নির্বাহী সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন  , ঢাবি ছাত্র জাহিদ এর বাবা কামাল হোসেন, আকরাম হোসেন এর বাবা আলমগীর হোসেন সহ অন্তত ৭/৮ জন অভিভাবক উপস্থিত ছিলেন।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর হাতে  ডাকসু নির্বাচন সহ চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা।

সাক্ষাত শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানান ,” ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বার বার শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। ২৮ বছর পর ডাকসু নির্বাচনের পর সহনশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল।তা এখন নেই। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ছাত্রদের উপর হামলা এবং আটক মেনে নেয়া যায় না। জোনায়েদ সাকি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যূনতম শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়ে ছাত্রদের উপর হামলার ঘটনা নজিরবিহীন। শিক্ষার পরিবেশ না থাকলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে না। ভিসি স্যার কে বলেছি,সীমা অতিক্রম করবেন না। শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা আহবান জানিয়েছি।

লেখক ও শিক্ষা আন্দোলনের কর্মী  রাখাল রাহা সাংবাদিকদের বলেন, আমরা আমাদের চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঢাবি ভিসি অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর হাতে তুলে দিয়েছি‌। এই চার দফা দাবি হলো: 
১/দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর হল ও ক্যাম্পাসে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা হোক। ২/যে বা যারা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবন ও মত প্রকাশে বাধার সৃষ্টি করবে ,তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
৩/লাইব্রেরি চত্বরে হামলা ,ডাকসু ভবনে  হামলা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সংগঠিত হামলাগুলোর যথাযথ তদন্ত ও বিচার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ উদ্যাগ গ্রহণ করুক।
৪/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা, সাহিত্য -সাংস্কৃতিক -ক্রীড়া চর্চার জন্য নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হোক।
তিনি আরো বলেন,”উপাচার্য আমাদের দাবি গুলো শুনেছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন”।
উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও  সাম্প্রদায়িকতার স্থান নেই। এটা একটা মানবিক এবং অসাম্প্রদায়িক ক্যাম্পাস।আইন গত কিছু বিষয় আছে যে গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। বিষয় গুলো অভিভাবকদের কে বুঝিয়ে বলেছি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit