রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দিল বাংলদেশসহ ১৪৩ দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চার অঞ্চলকে সীমানাভুক্ত করায় রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ১৪৩ দেশ। তবে ভোটদানে বিরত ছিল ভারত, পাকিস্তান, চীনসহ ৩৫ দেশ। আর এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে উত্তর কোরিয়া-সিরিয়াসহ মোট পাঁচ দেশ।

বুধবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা পুনর্নিশ্চিত করতে একটি প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘে। এতে সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে তিন-চতুর্থাংশই রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে।

নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কেবল রাশিয়া, সিরিয়া, নিকারাগুয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করার পর থেকে এ পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে চারটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। তবে এগুলোর মধ্যে বুধবার মস্কোর বিপক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে।

ভোটের আগে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া অভিযোগ করেন— এ প্রস্তাব রাজনৈতিক ও উসকানিমূলক। এটি চলমান সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে সব প্রচেষ্টা নস্যাৎ করতে পারে।

তবে ভোটের ফলকে ‘আশ্চর্যজনক’ উল্লেখ করে উল্লাস প্রকাশ করেছেন জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়্যাস। আর সংস্থাটিতে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, এ ফল দেখিয়ে দিয়েছে, রাশিয়া বিশ্বকে ভয় দেখাতে পারেনি।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর একই ধরনের নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল জাতিসংঘ সাধারণ পরিষদ। সেদিন এর পক্ষে ভোট দিয়েছিল ১০০টি দেশ, বিপক্ষে ১১টি এবং ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোটের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিপক্ষে জনমত বাড়াতে লবিং করেছিল। মঙ্গলবার ১০০টির বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর পরিপ্রেক্ষিতেই ২০১৪ সালের তুলনায় রাশিয়ার বিপক্ষে এবার কয়েক ডজন ভোট বেশি পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়। এর পক্ষে ভোট পড়ে ১৪১টি। এদিন ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit