মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ঢাবিতে ছাত্র অধিকারের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৮১ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা এবং কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ১৩ অক্টোবর(২০২২) বৃহস্পতিবার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাকিল মিয়া,  মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন ,সাইয়েদ আহনাফ খান, নুসরাত তাবাসসুম প্রমুখ।
মুয়াজ্জেম হোসেন বলেন,” ছাত্রলীগ আবরার ফাহাদ কে হত্যা করে ক্ষান্ত হয়নি।তারা আবরার ফাহাদের  স্মৃতিকে বাংলাদেশের মাটি  থেকে মুছে ফেলতে চায়। তাই গত ৭ অক্টোবর শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যে আবরার ফাহাদের স্মরণ সভায় লাঠিসোট নিয়ে হামলা করছে”। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাকিল মিয়া বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। দেশপ্রেমিক আবরারকে নিয়ে স্মরণসভা করতে গেলে দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা জানা নেই। পুলিশ প্রশাসন তো সরকারের দাসে পরিণত হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকেই হাসপাতাল থেকে গ্রেফতার করে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এমন অমানবিক আচরণের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানাচ্ছি”।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit