বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

 রানীশংকৈলের সাইক্লিং জুঁইকে  আর্থিক সহযোগিতা করলেন পৌর মেয়র।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৬৫ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আকতার এ বছর শীতকালীন মাধ্যমিক পর্যায়ে আন্তস্কুল মেয়েদের বাইসাইক্লিং প্রতিযোগিতায় গত ০৩-০৩-২২ তারিখে জেলা চ্যাম্পিয়ন হন। জুঁই উপজেলার বাধডাঙ্গী গ্রামের জবিবর রহমানে মেয়ে। জেলা সাইক্লিং চ্যাম্পিয়ন হবার পর সে গত ০৩-১১-২২ ইং তারিখে বিভাগীয় পর্যায়ে বাইসাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার একটি ভালো সাইকেল না থাকার কারণে বিজয়ের সাফল্যকে ছুঁতে পারেনি সে। একটি সাধারণ হিরো রয়েল সাইকেল নিয়ে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল, তাই হয়তো ১৫ পাকের খেলায় অপর প্রতিযোগিদের উন্নতমানের বাইসাইকেলের দ্রুত গতির কাছে সাধারণ সাইকেলটি নিয়ে জীবনের সর্বশক্তি দিয়ে ১২ পাক ঘুরার পর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল ঠাকুরগাঁও জেলা চ্যাম্পিয়ন জুঁই আকতার। রাণীশংকৈলে মেয়রের কার্যালয়ে কাছে এসে এমনটিই বলছিলেন জুঁই। 

এখবর শুনে রাণীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পৌর কার্যালয়ে তাঁর ব্যাক্তিগত উদ্যোগে জুঁইকে একটি বাইসাইকেল কেনার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন। এসময় রাণীশংকৈলের সুনামধন্য রাঙ্গাটঙ্গী নারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, কাউন্সিলর জুয়েল রানাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ প্রসংগে মেয়র বলেন, বিভাগীয় পর্যায়ে বাইসাইকেল রেসলিং প্রতিযোগিতায় একটি ভালোমানের সাইকেল না থাকার কারণে জেলা চ্যাম্পিয়ন জুঁই তার কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারেনি ব্যাপারটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেন আমার এ সামান্য সহযোগিতা যদি তার কাজে লাগে, আমি ধন্য হবো।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit