মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

খাগড়াছড়িতে ৫-১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর মোট ৭২৪৯ জন ৫-১১ বছর বয়সের শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯  এর টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২ইং) সকাল ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে  খাগড়াছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম এর   উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ এর  চেয়ারম্যান  মংসুইপ্রূ চৌধুরী অপু  

যুক্তরাষ্ট্রের তৈরি করোনার ফাইজারের টিকা দেয়া হচ্ছে। ছোট-কোমল হাতে ইনজেকশন পুশের ভয়কে জয় করেছে শিশুরা। সেই জয়ের হাসি তাদের চোখেমুখে। আবার অনেক শিক্ষার্থী ভয় পেলে অভিভাবক বা ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা অভয় দিয়ে টিকা নিতে সহায়তা করেছেন। খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা টিকা নেয়ার পর খুশি। এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ,খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডাঃমোহাম্মদ ছাবের,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা  জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং স্কুল এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টিকাদান কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ইফতেখার আহম্মদ ও মেডিকাল অফিসার(সিভিল সার্জন) ডাঃ ক্যাচিং হ্লা মারমা। খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা:মোহাম্মদ ছাবের বলেন, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর মোট ৭২৪৯ জন ৫-১১ বছর শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। কোন বাচ্চার অসুস্থতার কোন খবর পাওয়া যায়নি। যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি, জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কোভিড সুরক্ষা এপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহবান জানান খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা:মোহাম্মদ ছাবের।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit