মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

আপনাদের নেতাই তো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ‘তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার পালানোর পথও খুঁজে পাবে না’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যদি লজ্জা থাকতো তাহলে তিনি নিশ্চয় ভাবতেন পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আরো বলেন, আপনাদের নেতাই তো রাজনীতি করবে না বলেন কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন। 

ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংকালে একথা বলেন।

এখনো সময় আছে হুমকি-ধমকি, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবসহ তাদের অন্যান্য নেতাদের উদ্দেশে বলেন, তা না হলে শেষ পর্যন্ত আপনারাই পালানোর অলি-গলিও খুঁজে পাবেন না।

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/বিকাল ৪.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit