মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না,নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ময়মনসিংহ-সিলেটে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু জোড়া উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : সেপ্টেম্বরে কমার পর অক্টোবরেও রেমিট্যান্সে দেখা দিয়েছে মন্থর গতি। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৭৭ লাখ বা ৩৫৭ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার সমান ১০৩ টাকা হিসাবে) প্রায় ৩ হাজার ৬৮৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে এই মাসে প্রবাসী আয়ের পরিমাণ ১৮০ কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অঙ্ক গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে সাত কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৮ লাখ মার্কি

এই মাসের প্রথম ছয় দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন আট কোটি ৪৫ লাখ ডলার। এরপর সোনালী ব্যাংকে দুই কোটি ৩১ লাখ, অগ্রণী ব্যাংকে দুই কোটি ২৫ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দুই কোটি ২১ লাখ এবং ডাচ–বাংলা ব্যাংকে এক কোটি ৯৪ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

অবশ্য গত আগস্ট মাসে ২০৩ কো‌টি ৭৮ লাখ (দুই দশমিক শূন্য তিন বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না। এরপরও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়।

উল্লেখ্য, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনা দুই শতাংশ থেকে বৃদ্ধি করে আড়াই শতাংশ করা হয়েছে। এরপরও গতি তেমন বাড়েনি। সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অংক ছিল গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/বিকাল ৩.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit