সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

মাটিরাঙ্গায় স্কুল বেঞ্চ,সেলাই মেশিন, বাইসাইকেল বিতরন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৭৯ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরে লোকেল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মাটিরাঙ্গা সদর  ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন,স্কুলের  ছাত্র-ছাত্রীদের পড়া লেখার জন্য  স্কুল বেঞ্চ,গ্রাম পুলিশের মাঝে  বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১অক্টোবর ২০২২ইং)সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে স্কুল বেঞ্চ, সেলাই মেশিন,বাইসাইকেল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের এলজিএসপি- প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচীর মধ্যে ইউনিয়নের আওতায়  ১২ জন প্রশিক্ষিত দু:স্থ মহিলার মাঝে ১২টি  সেলাই মেশিন, সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের অমর কৃষ্ণ পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ সেট স্কুল বেঞ্চ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে ২টি বাইসাইকেল বিতরন করা হয়। 

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

এসময় মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের  সচিব মো:রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান  মুকন্দ্র ত্রিপুরা,ইউপি সদস্য  দ্বীপার মোহন ত্রিপুরা, ইউপি সদস্য সুমন ত্রিপুরা, ইউপি সদস্য  শান্তি ময় ত্রিপুরা,ইউপি সদস্য কান বালা ত্রিপুরা, ইউপি সদস্য আপাই মগিনী উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরার  হাতে কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী থার্মোমিটার,মাস্ক, সাবান তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। 

 

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/দুপুর ১২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit