বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে গেইলের ভবিষ্যদ্বাণী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি। ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৬ অক্টোবর। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের কোরাইও উপসাগর ও বারওন নদীর তীরে অবস্থিত জিলংয়ের কারডিনিয়া পার্ক স্টেডিয়ামে রোববার উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার প্রতিপক্ষ নামিবিয়া।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্টদের বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এবার তারা ২০ ওভারের বিশ্বকাপের প্রথম আয়োজক। 

ওয়েস্ট ইন্ডিজ ২০১২ সালের আসরে স্বাগতিক শ্রীলংকাকে কলম্বোর মাঠে হারিয়ে প্রথমবার এবং ২০১৬ সালে ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি দুইবারের শিরোপাজয়ী দল উইন্ডিজ। দুইবারই ড্যারেন স্যামির নেতৃত্বে শিরোপা জিতে নেয় ক্যারিবীয়রা। 

ওয়েস্ট ইন্ডিজের দুইবারের শিরোপা জয়ে অনন্য ভূমিকা রাখেন ক্রিস গেইল। আসন্ন বিশ্বকাপে ফাইনালিস্ট দলের ভবিষ্যদ্বাণী করে তিনি বলেন, আমার মনে হচ্ছে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেখা হবে। জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য কাজটা কঠিন হবে। নতুন অধিনায়ক। দলে কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্র্যাভোর মতো ক্রিকেটার নেই।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ‘ইউনিভার্স বস’ হিসেবে বেশ পরিচিতি গেইল আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। ওরা যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে। ওয়েস্ট ইন্ডিজকে শুধু সঠিক পরিকল্পনা তৈরি করে সেই মতো খেলতে হবে। মাঠে নিজেদের ঠিকমতো প্রয়োগ করতে পারলে ওরা ভালোই খেলবে।

বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় গিয়ে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে ক্যারিবীয় ক্রিকেট দল। সফরে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে উইন্ডিজ। অবশ্য সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলটি। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit