আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। ক্রিমিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণের পর পুতিন এই হুঁশিয়ারি দিলেন।
টেলিভিশনে এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ হলে কঠিন জবাব দেওয়া হবে।’ বক্তব্যে পুতিন ব্রিজে বিস্ফোরণের জন্য ফের ইউক্রেনকে দায়ী করে বলেন, ‘এটা সন্ত্রাসী কাজ।’
সোমবার ইউক্রেনের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামোতে কার্চ সেতুতে আক্রমণের জবাবে রাশিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
সোমবার সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, ফের রাশিয়ায় হামলা হলে হুমকির সমানুপাতিক জবাব দেওয়া হবে। সূত্র: গার্ডিয়ান
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫