শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ঢাবি’র ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১৩ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬জন শিক্ষার্থীকে ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি ২০১৯ ও ২০২০ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১০ অক্টোবর ২০২২ সোমবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এছাড়া, উপাচার্য বিভাগ আয়োজিত মুজিববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গুণগতমান বজায় রেখে সকলের অংশগ্রহণে এ ধরণের একটি সুন্দর ও পরিশীলিত অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃত্তি ও পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজেদের সুস্থ রাখতে শিক্ষার্থীদেরকে সুন্দর দৃষ্টিভঙ্গীর চর্চা, ইতিবাচক চিন্তাভাবনা, সহশিক্ষামূলক কর্মকা-ে অংশগ্রহণ এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে।

শিক্ষার্থীদের নানান প্রতিকূলতা মোকাবেলায় বিষয় ভিত্তিক শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ সুরক্ষা এবং প্রায়োগিক, ব্যাবহারিক ও জীবনমুখী শিক্ষা প্রদানের জন্য উপাচার্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আবু সাঈদ, সাদিয়া আফরোজ কলি, শারমিন আক্তার, সায়লা ফারজানা মিতু, মোছাঃ সাবরিনা আফরিন এবং রায়হানাতুল জান্নাত।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit