বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নিরাপত্তা পরিষদের সঙ্গে পুতিনের বৈঠক কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, সোমবার (১০ অক্টোবর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে বৈঠক করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকের ব্যাপারে পেসকোভ বলেছেন, কাল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন৷

রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলা হওয়ার পর নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন পুতিন৷ তবে এ বৈঠকে ব্রিজ নিয়ে আলোচনা হবে কিনা সেটি স্পষ্ট করে বলেননি পেসকোভ৷ তিনি বলেছেন, বৈঠক শেষে আমরা জানাব (কি নিয়ে আলোচনা হয়েছে)।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, নিরাপত্তা পরিষদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী সপ্তাহ ভিত্তিতে এ বৈঠক হয়।

তবে নিরাপত্তা পরিষদের সঙ্গে পুতিনের এবারের বৈঠকটি আলাদা গুরুত্ব পাচ্ছে কারণ এমন সময় এটি হতে যাচ্ছে যখন রাশিয়ার গৌরব ১৯ কি.মি দীর্ঘ ক্রিমিয়া ব্রিজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

কিউএনবি/বিপুল/০৮.১০.২০২২/ রাত ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit