শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ঢাবি চলচ্চিত্র সংসদের আয়োজনে দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৯৮ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে ১৪তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) মাসব্যপী বিভাগীয় পর্যায়ে চলচ্চিত্র প্রদর্শনী উৎসব শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) এবং ইএমকে সেন্টার (EMK Center)। আজ ৯ অক্টোবর(২০২২)  ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,”বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল‌ থেকে প্রতি বছর‌ IIUSFF আয়োজন করে এসেছে। এবারের, ১৪তম আসরে ৯১ টি দেশ থেকে ১১৪৭ টি শর্টফিল্ম জমা পড়েছে। এরমধ্যে বিচারক কতৃক নির্বাচিত ১৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 
আয়োজনের এবারের আসরে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেশের ছয়টি বিভাগে প্রদর্শন করা হবে। আগামী ১১ অক্টোবর  সিলেটের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মধ্যদিয়ে বিভাগীয় স্ক্রিনিং শুরু হবে। পরবর্তীতে প্রদর্শিত হবে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে।এছাড়াও জুম ফিল্ম ফোরামের সহযোগিতায় ১৫ অক্টোবর রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে একটি বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৬টি বিশ্ববিদ্যালয়ে IIUSFF এর প্রদর্শনী পর্ব অনুষ্ঠিত হবে। এসব প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগীতায় রয়েছে  জহির রায়হান ফিল্ম সোসাইটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (SAUFS), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (JKKNIUFS), জুম ফিল্ম ফোরাম, চট্টগ্রাম ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (CUFS), কীর্তনখোলা ফিল্ম সোসাইটিসহ দেশের সামনের সারির ছাত্র-পরিচালিত চলচ্চিত্রকর্মী সংগঠনগুলো।  
বিভাগীয় প্রদর্শনী শেষে মূল অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আগামী ৫-৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ৮ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।প্রদর্শনীগুলো সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে এবং সকলের জন্য উন্মুক্ত।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit