বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বাজে ব্যাটিংয়ে পরাজয় নিয়ে যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের আরেকটি হারের তোতো স্বাদ নিল বাংলাদেশ ও দেশটির ক্রিকেট সমর্থকরা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ শোধিদের বোলিংয়ে আজ ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে ১৩ বল বাকি থাকলে ৮ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

ম্যাচে সেই একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি। ব্যর্থ ওপেনিং জুটি, দ্রুত উইকেট পতন, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারা, আর রানের গতি বাড়াতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিয়ে ফেরা। টি-টোয়েন্টিতে বিগত সময়ের এসব সীমাবদ্ধতার ধারাবাহিকতার দেখা মিলল ক্রাইস্টচার্চে রোববারের ম্যাচেও। সেসব ব্যর্থতা অকপটেই শিকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমরা তাদের দুর্দান্ত স্পিনারদের সামলাতে পারিনি এবং রানের গতি বাড়াতে পারিনি।’ 

ব্যাটিং ব্যর্থতার বিষয়টি শিকার করে সাকিব বললেন, ‘হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ওপরের সারির সেরা তিন ব্যাটারকে ১৫-১৬ ওভার পর্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ব্যাটিং এমন একটি ক্ষেত্র যেখনে আমাদের উন্নতি করার ছাড়া উপায় নেই। এটি নিয়ে কাজ চালিয়ে যাব আমরা।  প্রথম ইনিংসে ব্যবহার হওয়া উইকেটে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ডের স্পিনাররা।  আশা করছি, দিনের খেলায় আমরা ড্রাই বল দিয়ে বল করব।’  

আজ ৭ নম্বর পজিশনে ব্যাট করেছেন সাকিব, যেখানে তার তিনে নামার কথা। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার ওই সময় ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু সে সময় নিউজিল্যান্ডের দুই স্পিনার বোলিং করছিল এবং বাম-ডান সমন্বয় করতে গিয়ে নামা হয়নি আমার।’ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পরের ম্যাচের পরিকল্পনা কি? এ বিষয়ে দেশসেরা অলরাউন্ডার বলেন, ‘দুটি ম্যাচ হেরে গেলে মনোবল ধরে রাখা কঠিন। কিন্তু বিশ্বকাপ আসছে। তাই সামনের দুটি ম্যাচ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit