বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

যশোরের যশ, খেজুরের রস চৌগাছায় খেজুর গাছের চারা রোপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের প্রাচীন ঐতিহ্য যশোরের যশ খেজুরের রস রক্ষায় ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ নামে একটি সংগঠনের আয়োজনে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর গ্রামের হাফিজুর রহমানের বাড়ীর সামনে থেকে ময়না আলীর বাড়ী পর্যন্ত খেজুর গাছের চারা রোপন করা হয়।রবিবার সকালে এ কর্মসূচিতে অংশ নেন চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ডঃ মোস্তানিচুর রহমান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী আবু বক্কর।

এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ স¤পাদক সাহেব আলী, পরিবেশ বিষয়ক স¤পাদক মেহেদী হাসান শাকিল, ইউপি সদস্য শাহজামাল, গাছিদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর গ্রামের গাছি শামছুর রহমান, ইরাদ আলী, ভাদড়া গ্রামের শরু মিয়া, কুষ্টিয়া গ্রামের কেসমত আলী প্রমুখ।এদিকে গত শুক্রবার দুপুরে যশোরের যশ, খেজুরের রস রক্ষায় উপজেলার ফতেপুর গ্রামের গাছি মক্কেল আলীর বাড়ীতে এলাকার শতাধিক গাছিদের নিয়ে গাছি সমাবেশ করা হয়।

খেজুর চারা রোপণ শেষে তরুন কৃষি উদোক্তা চৌগাছা উপজেলার একমাত্র ত্বীন ফলের চাষী যশোর সরকারি এম এম কলেজের ছাত্র ইয়াসির আরাফাত রকির ত্বীন ফলের বাগান পরিদর্শন করেন। সংগঠনটির সভাপতি আবু বক্কর জানান এ বছর ইউনিয়নের বিভিন্ন সড়কে পাঁচ হাজার খেজরি গাছের চারা রোপন করা হবে।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/বিকাল ৩.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit