শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

খাগড়াছড়িতে  স্বাস্থ্য সেবার আলো ছড়াচ্ছে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৪৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির দুর্গম পাহাড়ী জনপদে স্বাস্থ্য সেবার আলো ছড়াচ্ছে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’। রোববার (৯ অক্টোবর ২০২২ইং ) সকাল ১০টার দিকে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন খেদাছড়া ব্যটালিয়ন ৪০-বিজিবি‘র পলাশপুর জোন কমান্ডার  লে. কর্ণেল মোঃ সোহেল আহমেদ পিএসসি।

মেরিন সিটি মেডিকেল কলেজের প্রফসের ডা. কামরুন্নেছা রুনা, হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেসন (হেলো) এর প্রতিষ্ঠাতা ও জাতীয় হৃদরোগ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মহসিন আহমেদ সোহেল, হেলো‘র সভাপতি এ্যাড. আবু রেজা মো. কাইয়ুম ও গোমতি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা মো. মাহফুজ আহমেদ রাসেল সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে খেদাছড়া ব্যাটালিয়ন  ৪০-বিজিবি‘র পলাশপুর জোন কমান্ডার  লে. কর্ণেল মোঃ সোহেল আহমেদ পিএসসি বলেন, আমরা কে কি করি তা বড় কথা নয়, আমরা কতোটা মানবিক তা বড় কথা। যেকোন প্রয়োজনে এ চিকিৎসা কেন্দ্রের পাশে থাকার ঘোষনা দিয়ে তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার এ মহতি  উদ্যোগ  প্রশংসনীয়। প্রফসের ডা. কামরুন্নেছা রুনা বলনে, দুর্গম জনপদের সুবিধাবঞ্চিত নারীদরে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সুরক্ষার নতুন দ্বার উন্মোচন করবে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’। ভবিষ্যতেও এ উদ্যোগে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এ চিকিৎসক। স্বাগত বক্তব্যে জাতীয় হৃদরোগ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মহসিন আহমেদ সোহেল বলেন, আজকে আমাদরে শেষ নয়, আজ আমাদের শুরু। আমরা বারবার আসতে থাকবো। আমরা চাই এখানে সপ্তাহে দুই দিন নয়, সাত দিন চিকিৎসা প্রদানরে মাধ্যমে দাতব্য চিকিৎসায় সারাদেেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ‘পিটাছড়া চিকিৎসা কেন্দ্র’।

দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্পেইন’ এ প্রফসের ডা. কামরুন্নেছা রুনা‘র নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল থেকে আসা ১৫জন নারী চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। সকাল থেইে চিকিৎসা সেবা প্রার্থীদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সী নারীরা সেখানে চিৎিসা সেবার জন্য ভীড় জমিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/বিকাল ৩.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit