রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

খাগড়াছড়িতে জেলা পরিষদের এনেক্স ভবনের  পার্কিংশেড ধ্বসে প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View
জসীস উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধ্বসে পড়ে মো. সাজ্জাদ ও সাইফুল  নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৬ জন।শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা পরিষদের এনেক্স ভবনের নিচতলায় পার্কিং শেডে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক মো. সাজ্জাদ খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড  কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। নিহত সাইফুল ইসলাম বাঘেরহাট জেলার চিতমারি উপজেলার বাসিন্দা। জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নীচতলার পার্কিং শেডের নির্মান কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে ভেঙ্গে পড়ে। খবর পেয়ে  সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সাত জনকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। 
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুইজন নিহত হয়েছে। ধ্বসে পড়া ছাদের নীচে কোন শ্রমিক চাপা পড়ে আছে কিনা তা উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
সন্ধ্যা ৭টার দিকে ছাদের নিচে আরেক জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো:আরিফুর রহমান নিশ্চিত করেছেন। উদ্ধারকাজের নেতৃত্ব দানকারী খাগড়াছড়ি রিজিয়নের মেজর রিয়াদুল  ইসলাম জানান, আরো কয়েজন নির্মাণ নিখোজ রয়েছে সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। 
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যস্থা নেওয়া হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু বলেছেন নিহত ও আহতদের পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় নিহত-আহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, নিহত দুই  শ্রমিকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকি নির্মাণ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। এই ঘটনায় যেই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit